আমি প্রথমে Radian IT থেকে ফ্রি গ্রাফিক্স ডিজাইন কোর্সটি করি, আর সেখান থেকেই আমার ডিজাইন জার্নির শুরু। শুরুতে বেসিকগুলো খুব সহজভাবে শেখানো হয়েছে, তাই নতুন হয়েও বুঝতে কোনো সমস্যা হয়নি। কোর্স করতে গিয়েই আমার লোগো ডিজাইনের প্রতি আগ্রহ তৈরি হয়। এরপর আমি তাদের পেইড ব্যাচে লোগো ডিজাইন কোর্সে ভর্তি হই। এই কোর্সটা আমার জন্য অনেক হেল্পফুল ছিল, কারণ এখানে শুধু ডিজাইন করা না, বরং লোগো রিসার্চ, কনসেপ্ট ডেভেলপ করা, প্রফেশনালভাবে লোগো তৈরি করা, ব্র্যান্ডিং আর ব্র্যান্ড গাইডলাইন—সবকিছু হাতে-কলমে শেখানো হয়েছে। সবচেয়ে ভালো লেগেছে যে এখানে আমাকে শুধু টুলস ব্যবহার শেখায়নি, বরং কীভাবে একটা ডিজাইন নিয়ে চিন্তা করতে হয়, সেই স্কিলটাও ডেভেলপ করতে সাহায্য করেছে। যারা সিরিয়াসভাবে গ্রাফিক্স ডিজাইন, বিশেষ করে লোগো ডিজাইন শিখতে চায়, তাদের জন্য Radian IT ভালো একটা প্ল্যাটফর্ম বলে আমি মনে করি।
Tufan Biswas
Logo Batch-01